কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
Boishakhi News24

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। অপরজন প্রাইভেটকারের চালক। নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা ও জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়ার শাইখুল হাদিস শিক্ষক মুফতি আব্দুল মোমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা Read More

Go to News Site