প্রথম ম্যাচেই মোস্তাফিজের কিপটে বোলিং, জিতলো লাহোর
Jagonews24

প্রথম ম্যাচেই মোস্তাফিজের কিপটে বোলিং, জিতলো লাহোর

পিএসএলের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেয়েছে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনদের দল লাহোর কালান্দার্স। ৬৯ রানের বিশাল ব্যবধানে তারা হারিয়েছে পিএসএলে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৯ রান। জবাব দিতে নেমে ১০ ওভার পুরো ব্যাটিং করলেও ১৩০ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ কিংসমেন। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাহোরের বোলারদের তোপের মুখে পড়ে হায়দরাবাদের ব্যাটাররা। সবচেয়ে কৃপণ বোলিং করেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৯ রান দেন তিনি। উইকেট নেন ১টি। ২টি করে উইকেট নেন উবাইদ শাহ, সিকান্দার রাজা ও হারিস রউফ। বাকি উইকেটটি নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক মার্নাস লাবুশেন। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে ফাখর জামান ও হাসিবুল্লাহ খাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে স্বাগতিক দলটি। ৫৩ রান করেন ফাখর জামান। ৪০ রানে অপরাজিত থাকেন হাসিবুল্লাহ। ১৩ বলে ১৪ রান করেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। আইএইচএস/জেএইচ

Go to News Site