ফিরে আসুন রবের দিকে
Somoy TV

ফিরে আসুন রবের দিকে

একদিন তো রবের কাছে ফিরে যেতেই হবে এবং সেদিন আল্লাহ আমাদের সকল কাজের হিসাব নিবেন। তাহলে, কেন আমরা দুনিয়ার মায়ায় পড়ে আছি? কেন আমাদের দুনিয়ার প্রতি এতো লোভ?এই দুনিয়ায় কি আমরা চিরস্থায়ী? একদিন এই রঙের দুনিয়া থেকে আমাদের বিদায় নিতেই হবে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে নি,আর আমরাও থাকতে পারবো না। আমাদের কাছে এই দুনিয়া খুবই রঙিন মনে হয়।  এই দুনিয়া রংতামাশায় ভরপুর। আর আমরাও শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে আছি। কিন্তু আল্লাহ, আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। রং-তামাশা করার জন্য নয়।  এই পুরো দুনিয়াটা ধোকা ছাড়া আর কিছুই না। যে এই দুনিয়ার মায়ায় পড়েছে, তার জীবনের কোনো মূল্য নেই আল্লাহ তায়ালার কাছে। সে আল্লাহ কে ভূলে গেছে। আমরা সবাই তো দুনিয়ায় সফলতা অর্জন করতে চায়। তাহলে, আখিরাতে সফলতা অর্জন করতে চায় না কেন?  আমরা কতো বোকা! এই দুই দিনের দুনিয়ার জন্য আমরা কতো কিছুই না করি। কতো সুন্দর করে ঘর-বাড়ি তৈরি করি।শুধু নিজেদের সুখের জন্য কতো মানুষের হক নষ্ট করি।বিলাসবহুল জীবন-যাপন করি।শুধু টাকার জন্য কতোই না হারাম কাজে লিপ্ত হয়ে যায়। কতো ধরনের অবৈধ ব্যবসা করে থাকি। কিন্তু, আখিরাতে যে আমাদের জন্য রয়েছে অনন্তকালের জীবন, সেই জীবন সাজানোর জন্য কোনো চিন্তা আমাদের মাথায় আসে না।আমরা এখন সবাই ডিজিটাল যুগ নিয়ে পড়ে আছি।  আমি বলছি না যে, ডিজিটাল যুগ খারাপ। কিন্তু ডিজিটাল যুগে এমন অনেক কিছুই আছে--যা মানুষ কে ইসলাম থেকে দূরে সরিয়ে আনে। সুতরাং, ফিরে আসুন রবের দিকে। আল্লাহ তায়ালা বলেছেন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু।  শয়তান আমাদের ধোকা দেবেই।আমাদেরকে শয়তানের ধোঁকায় পা দিলে হবে না। শয়তান আমাদের কে বোঝাবে যে," তুই তো এখনও যুবক/যুবতি। তাই হাতে আরও সময় আছে। এখনই আল্লাহর ইবাদত করতে হবে না। এখনই নামাজ পড়া শুরু করে দিতে হবে না। আরও পড়ুন: শাড়ি-লুঙ্গি দিয়ে কি জাকাত আদায় হয়? কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন যে,এসব বলেই অনেকে তাদের যৌবন কাল পার করে বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু, তারা এখনো আল্লাহর ইবাদত শুরু করতে পারে নি।আবার, কেউ কেউ ইবাদত শুরু করলেও, ঠিকভাবে ইবাদত করতে পারছে না।  আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে যৌবনকালের ইবাদত। সুতরাং আজ থেকেই নামাজ আদায় শুরু করে দেন।কাল থেকে নয়।কারণ, আল্লাহ না করুক, কালকের দিনটা আপনার জীবনে নাও আসতে পারে।  একথা আমরা সকলেই জানি যে,আল্লাহ তায়ালা জ্বীন এবং মানুষ কে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তারপরেও,আমরা আল্লাহর ইবাদত করি না কেন? কারণ, আমরা মনে করি আল্লাহ আমাদের এমনি ছেড়ে দিবেন। আসলে,আল্লাহ আমাদের ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ আমাদের কে সুযোগ দিচ্ছেন তার দিকে ফিরে আসার জন্য। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ এক্ষুনি আমাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তায়ালা হলেন মহা ক্ষমাশীল। সুতরাং ফিরে আসুন রবের দিকে। আল্লাহই আপনার সকল সমস্যা দূর করে দিবেন। ইনশাআল্লাহ। আপনি দুনিয়ায়ও সুখী হবেন এবং আখিরাতেও সুখী হবেন। আল্লাহই সব।আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে আমাদের আপন বলতে কেউ নেই। লেখিকা: শিক্ষার্থী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ।

Go to News Site