কিশোরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি বাস, আহত ২০
Somoy TV

কিশোরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি বাস, আহত ২০

কিশোরগঞ্জে নান্দলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে দুমড়ে-মুচড়ে গেছে দুটি বাসই।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: কলমাকান্দায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৩ স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাসের নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্য বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলে যান চলাচলে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে একটি গাড়ি সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।   আরও পড়ুন: এবার গাছে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, এ পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

Go to News Site