Somoy TV
নেত্রকোনার মদনে জমিতে গরুকে ধান খাওয়ানোর প্রতিবাদ করায় বাচ্চু মিয়া (৬৫) নামের এক কৃষককে লাঠির আঘাতে হত্যার অভিযোগ ওঠেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা পূর্বপাড়া হাওরে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া নায়েকপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে। আরও পড়ুন: বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাচ্চু মিয়া মাখনা পূর্বপাড়া হওরে গিয়ে দেখেন তার জমিতে কুল ইসলাম গরুকে ধান খাওয়াচ্ছেন। এ নিয়ে জমির মালিক কৃষক বাচ্চু মিয়ার সঙ্গে কুল ইসলামের তর্ক হয়। এক পর্যায়ে কুল ইসলাম উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাচ্চু মিয়ার মাথায় ও শরীরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুল ইসলাম একই পাড়ার ইসমাইল হোসেনের ছেলে। জানা যায়, প্রায় সময় কৃষক বাচ্চু মিয়ার জমিতে গরু ছেড়ে দিতেন কুল ইসলামসহ মাখনা গ্রামের অনেকে। বার বার নিষেধ করার পরও তারা এ কাজ করতেন। বাচ্চু মিয়া মাখনা গ্রামের জমি বন্ধকি নিয়ে আবাদ করায় ওই গ্রামের মানুষ নানাভাবে অত্যাচার করে আসছিলেন। আরও পড়ুন: ঝিনাইদহে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা মদন থানার ওসি হাসনাত জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Go to News Site