Somoy TV
কোনো ধর্মই জুলুমকে প্রশ্রয় দেয় না মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সব ধর্মের মূল বাণী জুলুমের বিরুদ্ধে, মানবতার পক্ষে।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে দিনাজপুরের হিলিতে চন্ডিপুর মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, কোনো ধর্মই জুলুমকে প্রশ্রয় দেয় না। মানুষের মধ্যেই ধর্ম আছে, যেখানে সেবা করলে ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন-- তাকে পাওয়া যাবে। আমরা যদি এ কথাটা সবাই মনে রাখতাম, তাহলে দেশটা আরও সুন্দর হতে পারত। আরও পড়ুন: আইনের শাসন থাকলেই দেশ ভালো চলবে: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ‘এ দেশে আপনার যে অধিকার, আমারও সেই অধিকার। কোনো অবস্থাতেই নিজেকে ছোট ভাবার সুযোগ নেই। সবার শরীর কাটলে রক্ত লাল হবে। এখানে সনাতন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ লেখা নেই। সব রক্তের রঙ লাল।’ তিনি বলেন, চলেন আমরা সবাই মিলে দেশের ভালোর জন্য কাজ করি। সেজন্য সবার ঐক্যবদ্ধ থেকে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। আরও পড়ুন: অন্যায়ের সঙ্গে কোনো সমঝোতা নয়: সমাজকল্যাণমন্ত্রী এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনমনিয়ামত উল্লাহসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
Go to News Site