বিএনপিকে ক্ষমতায় আনার প্রতিফলন পেতে শুরু করেছে জনগণ: মঈন খান
Somoy TV

বিএনপিকে ক্ষমতায় আনার প্রতিফলন পেতে শুরু করেছে জনগণ: মঈন খান

আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ক্ষমতায় প্রতিফলন জনগণ পেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, গণতন্ত্র এমন একটি শক্তি, যে শক্তি মানুষের কল্যাণে কাজ করে। জনগণের অধিকার বাস্তবায়নে গণতন্ত্র অপরিসীম। বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে। আরও পড়ুন: তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি: মির্জা ফখরুল এ সংসদ সদস্য বলেন, দেশের জনগণ যে আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, সেই আস্থা আর বিশ্বাসের প্রতিফলন এক মাসের মধ্যেই জনগণ পেতে শুরু করেছে। তিনি আরও বলেন, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেয়া যাবে না। আরও পড়ুন: ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

Go to News Site