ইমনের ছোট ইনিংস, ফিজের কিপটে বোলিংয়ে লাহোরের বড় জয়
Somoy TV

ইমনের ছোট ইনিংস, ফিজের কিপটে বোলিংয়ে লাহোরের বড় জয়

লাহোর কালান্দার্স দুর্দান্তভাবে শুরু করল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিযান। উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে তারা।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে লাহোর। ওপেনিং জুটিতে ৮৪ রান এনে দারুণ সূচনা করেন মোহাম্মদ নাঈম (৩০) ও ফখর জামান (৫৩)। মাঝখানে পিএসএলে অভিষেক হওয়া টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১৪ রান করেন।শেষ দিকে হাসিবউল্লাহ খান (৪০) ও সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। কিংসমেনের হয়ে দুইটি করে উইকেট পান অজি পেসার রাইলি মেরেডিথ এবং পাকিস্তানি বোলার হাসান খান।আরও পড়ুন: পিএসএলে দল পেলেন খাজা জবাবে শুরুটা ভালো হলেও হঠাৎ ব্যাটিং ধসে নামে হায়দরাবাদের। মারনাস লাবুশেন ২৬ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছিলেন দারুণ কিপটে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।এছাড়া সিকান্দার রাজা, হারিস রউফ ও উবাইদ শাহ নেন দুটি করে উইকেট। ১৩০ রানে অলআউট হয়ে বড় হার নিয়েই মাঠ ছাড়ে হায়দরাবাদ। তাতে ৬৯ রানের বড় জয় নিয়ে আসর শুরু করে লাহোর।

Go to News Site