চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার
Jagonews24

চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের চকবাজার থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি সৈয়দ মো. মুজিবুল হককে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুজিবুল হক হাটহাজারী উপজেলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আব্দুল করিম। র‍্যাব জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি চকবাজার থানায় করা হয়। এতে অভিযোগ করা হয়, এক ব্যবসায়ীর বাসায় গুলি ছুড়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। গোপন খবরের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মুজিবুল হক হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার সৈয়দ মো. মুজিবুল হককে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এসএনআর

Go to News Site