বয়সে বড় পুরুষের প্রতি কেন আকর্ষণ বাড়ছে জেন জি নারীদের?
Jagonews24

বয়সে বড় পুরুষের প্রতি কেন আকর্ষণ বাড়ছে জেন জি নারীদের?

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটি বিষয় পরিষ্কার হচ্ছে যে, ভালোবাসা বয়স মানে না। বর্তমান সময়ের সম্পর্কগুলোতে বয়সের পার্থক্য আর আগের মতো বড় বাধা হিসেবে দেখা হয় না। জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক নারীই নিজেদের থেকে বয়সে বড় পুরুষদের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এমনকি সমাজে এই প্রবণতা দিন দিন আরও বেশি দেখা যাচ্ছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, জেন জি পুরুষদের মধ্যে প্রায় ৬০ শতাংশই সিঙ্গেল। অন্যদিকে জেন জি নারীদের মধ্যে সিঙ্গেল থাকার হার প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ তুলনামূলকভাবে কম সংখ্যক নারী সিঙ্গেল থাকছেন। এই তথ্যই ইঙ্গিত দেয়, নারীরা তাদের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে নিতে বেশি সচেতন। ট্রেন্ড বলছে, অনেক নারী নিজেদের থেকে অন্তত ২-৫ বছর বড় পুরুষদের ডেট করতে বেশি আগ্রহী। আসুন জেনে নেওযা যাক কেন নারীরা তাদের থেকে বেশি বয়সী পুরুষদের প্রতি ঝুঁকছেন- বয়সে বড় পুরুষদের প্রতি আকর্ষণের কারণজেন জি নারীরা বয়সে বড় পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে মানসিক পরিপক্বতা, স্থিতিশীলতা এবং ভালো যোগাযোগ দক্ষতা। বর্তমান সময়ে অর্থনৈতিক নিরাপত্তা নয়, বরং জীবনের অভিজ্ঞতা, স্থিতিশীল মনোভাব এবং দায়িত্বশীল আচরণই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুলনামূলকভাবে কম বয়সী পুরুষরা আবেগগত দিক থেকে ততটা পরিপক্ব নাও হতে পারেন। অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারেন না তারা আসলে কী চান। সম্পর্কের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েন এবং প্রতিশ্রুতি দিতে ভয় পান। ফলে অনেক নারী বয়সে বড়, মানসিকভাবে পরিণত এবং দায়িত্বশীল সঙ্গী খুঁজছেন। এই প্রবণতা একেবারে নতুন নয়। অতীতেও অনেক নারী বয়সে বড় পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াতেন, তবে তখন এর পেছনে প্রধান কারণ ছিল আর্থিক নিরাপত্তা। কিন্তু বর্তমান জেন জি নারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। এখন আর অর্থনৈতিক সুরক্ষা প্রধান কারণ নয়; বরং মানসিক পরিপক্বতা, স্থিতিশীলতা এবং ভালো যোগাযোগ দক্ষতাই বেশি গুরুত্ব পাচ্ছে। জীবন ও সম্পর্কের স্থিতিশীলতাবড় বয়সের পুরুষরা সাধারণত জীবনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন। ক্যারিয়ার, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তারা স্থিতিশীল থাকেন, যা সম্পর্ককে নিরাপদ করে তোলে। তাদের ধৈর্য এবং সমস্যা সমাধানের দক্ষতা কারণে জটিল পরিস্থিতিতেও তারা শান্ত থাকতে পারেন এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সক্ষম হন। ফলে সম্পর্কের মধ্যে ঝগড়া বা মতবিরোধ হলেও তারা তা সহজভাবে সামলাতে পারেন, যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। সহানুভূতি ও পারস্পরিক সম্মানবড় বয়সের পুরুষরাই বেশি সহানুভূতিশীল ও সম্মানজনক মনোভাব প্রদর্শন করেন। তারা সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখেন। জীবনের অভিজ্ঞতার কারণে তারা নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, যা সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। আধুনিক ডেটিং ট্রেন্ডবর্তমান সময়ের সম্পর্কের মূল ভিত্তি কেবল বয়স নয়। বরং ইমোশনাল ইন্টেলিজেন্স, পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক সামঞ্জস্যই সম্পর্ককে দৃঢ় করে। অনেক নারী মনে করেন, বড় বয়সের পুরুষদের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে কম নাটকীয় এবং বেশি বাস্তববাদী হয়। সূত্র: মিডিয়াম, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আরও পড়ুন:নতুন ট্রেন্ডে কেন জেন জিরা পুরোনো প্রেমের রীতিতে ফিরছে টক্সিক কর্মী হওয়ার লক্ষণগুলো কি আপনার আছে?  এসএকেওয়াই

Go to News Site