একসঙ্গে অরিজিৎ-জাংকুক, নেপথ্যে কী?
Somoy TV

একসঙ্গে অরিজিৎ-জাংকুক, নেপথ্যে কী?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও বিটিএস তারকা জাংকুকের সাক্ষাতের একাধিক ছবি। এসব ছবি ভাইরাল হতেই শোবিজে গুঞ্জন উঠেছে, দুই দেশের দুই গায়ক একসঙ্গে কোনো নতুন গান সৃষ্টি করতে চলেছেন।সত্যি কি তাই! এসব ছবির নেপথ্যেই বা কী তা জানতে বিভিন্ন প্রোফাইল স্ক্রল করে দেখা গেল, জাংকুক নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অরিজিৎ ও জাংকুকের ছবি। ক্যাপশনে লেখা,আমি এই বিষয়টা বেশ কিছুদিন গোপন রাখতে চেয়েছিলাম। আমি একেবারেই নিজের সঙ্গে সময় কাটাতে ভারতে এসেছি। কোনো অনুষ্ঠান বা কারও অনুরোধে নয়। সত্যি কি কোরিয়ান গায়ক ভারতের মুর্শিদাবাদে এসেছিলেন অরিজিতের সঙ্গে দেখা করতে? তারা কি সত্যি নতুন গান সৃষ্টিতে ব্যস্ত-এমন একাধিক প্রশ্ন ভক্তদের মনে তৈরি করেছে উত্তেজনা। এদিকে চলতি বছরের শুরুতেই অরিজিৎ সিং ঘোষণা দেন আর কোনো নতুন প্লেব্যাক গানের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না তিনি। এরপর থেকেই তারকা ও খ্যাতনামা শিল্পীর আনাগোনা বেড়েছে অরিজিতের বাড়িতে।  ব্রিটিশ গায়ক এড শিরান থেকে শুরু করে বলিউড অভিনেতা আমির খানসহ অনেকেই সম্প্রতি কাজের সূত্রে গায়কের সঙ্গে দেখা করতে তার বাড়ি গেছেন। এবার সেই তালিকায় উঠে এসেছে কোরিয়ান পপ তারকা জাংকুক-এর নাম। আরও পড়ুন: ভারতীয় হিসেবে নতুন রেকর্ড শ্রেয়া ঘোষালের এ বিষয়ে এখনও কোনো অফিশিয়াল সাইটে মন্তব্য করেননি অরিজিৎ ও জাংকুক। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সাহায্যে তৈরি করা হয়েছে। আরও পড়ুন: বিটিএসের নতুন মিউজিক ভিডিও ‘সুইম’ প্রকাশ

Go to News Site