ভৈরবের পাম্পে মিলছে না অকটেন-পেট্রোল
Jagonews24

ভৈরবের পাম্পে মিলছে না অকটেন-পেট্রোল

কিশোরগঞ্জের ভৈরবের পাম্পে মিলছে না অকটেন-পেট্রোল। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারও মোটরসাইকেল চালক। শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ‘অকটেন, পেট্রোল নেই তাই সরবরাহ বন্ধ’ লেখা সম্বলিত ব্যানার টাঙানো রয়েছে। মোটরসাইকেল চালক সবুজ আহমেদ, ভৈরবের দুটি তেলের পাম্পে তেল আনতে গিয়ে দেখি তাদের নাকি অকটেন-পেট্রোল নাই সেজন্য তারা কোনো মোটরসাইকেল চালকদের তেল দিচ্ছে না। তারা বলছে দুদিন পর থেকে নাকি পাম্পে তেল পাওয়া যাবে না। আরেক মোটরসাইকেল চালকমোবারক হোসেন বলেন, পাম্পে নাকি অকটেন, পেট্রোল নাই তাদের কাছে নাকি ডিজেল রয়েছে। এখন কী তাহলে আমরা ডিজেল আর কেরোসিন দিয়ে মোটরসাইকেল চালাবো। অপু মিয়া বলেন, দুদিন ধরে যদি অকটেন, পেট্রোল না পায় তাহলে তো আমাদের বাইক ঘরে রেখে পায়ে হেঁটে চলাচল করতে হবে। তেল ছাড়াতো আর বাইক চালানো যাবে না। সরকার যেন দ্রুত জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা করে সেই দাবি জানান। ভাইভাই ফিলিং স্টেশনের কর্মচারী জালাল উদ্দিন বলেন, সকাল থেকে আমাদের পাম্পে অকটেন-পেট্রোল শেষ হয়েছে। সেজন্য আমরা গ্রাহকদের তেল সরবরাহ করতে পারছি না। আশা করছি রোববার থেকে ডিপো থেকে অকটেন, পেট্রোল সরবরাহ পাবো তারপর গ্রাহকদের তেল দিতে পারবো। মিন্টু মিয়া ফিলিং স্টেশন ম্যানেজার জিসান আহমেদ বলেন, গত রাত পর্যন্ত আমাদের পাম্প থেকে যে পরিমাণ অকটেন-পেট্রোল ছিল সেটি গ্রাহকদের দিয়েছি। সকালে তেল শেষ হয়ে যাওয়ায় তেল দিতে পারছি না। আমরা নারায়ণগঞ্জের ডিপোতে বৃহস্পতিবার অকটেন-পেট্রোলের জন্য পে-অর্ডার জমা দিয়েছি। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ জানান, রাত পর্যন্ত পাম্পগুলি হতে গ্রাহকদের অকটেন, পেট্রোল দেওয়া হয়েছে। আজকে তাদের কাছে অকটেন, পেট্রোল সংকট রয়েছে। তবে সেইসব পাম্পগুলিতে নিয়মিত নজরদারি করছেন বলে তিনি জানান। রাজীবুল হাসান/আরএইচ/এএসএম

Go to News Site