বন্ধ থাকা পাম্পে গিয়ে পর্যটকদের তেল দিলেন এমপি সাচিং প্রু জেরী
Somoy TV

বন্ধ থাকা পাম্পে গিয়ে পর্যটকদের তেল দিলেন এমপি সাচিং প্রু জেরী

তেল পাম্প গুলোতে তেলের সঙ্কটের কারনে বান্দরবানে বেড়াতে এসে বিপাকে পড়েছে পর্যটকরা। অনেকেই প্রয়োজনীয় তেল না পাওয়ার কারনে গন্তব্যে ফিরে যেতে পারছিল না। তাই পর্যটকদের সহযোগিতায় শুক্রবার সকালে শহরের বন্ধ থাকা তেল পাম্পে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পর্যটকদের তেল সরবরাহ নিশ্চিত করলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।এসময় প্রায় দুই শতাধিক পর্যটকবাহী গাড়ি ও বাইকারদের তেল সরবরাহ করা হয়। এসময় এমপি সাচিং প্রু জেরী বলেন, ‘আমরা পর্যটনকে প্রমোট করছি পর্যটন শিল্প বান্দরবানের মানুষের অন্যতম ইনকাম সোর্স, তাই পর্যটকদের সেবা নিশ্চিত করতে হবে। তারা যদি এখানে এসে বিড়ম্বনার শিকার হন তাহলে তারা আর এখানে আসবেন না। তাই তারা যাতে ভোগান্তির শিকার না হন এজন্য তাদের সহযোগিতায় আমি এসেছি। কারণ শুনেছি অনেক পর্যটক তেল না পাওয়ার কারণে গন্তব্যে যেতে পারছেন না।’ তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে তেল সংকটের কোনো খবর জানানো হয়নি। অসাধু কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করছে। আমরা সেটা তদারকি করছি, যাতে কেউ এ ধরনের কাজ করতে না পারে।’ পরে এমপি বান্দরবান শহরের প্রত্যেকটি পাম্প ঘুরে দেখেন এবং পাম্প মালিকদের তেল সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেন।আরও পড়ুন: বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ৩০গত কয়েকদিন ধরে তেল সঙ্কটের অজুহাতে বিভিন্ন পাম্পে সীমিত আকারে তেল সরবরাহ করা হচ্ছে এরফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু টানা ছুটিতে প্রচুর পর্যটক আসায় তেল না থাকার অজুহাতে সীমিত তেল দিয়ে পাম্প বন্ধ করে দেন মালিকরা।

Go to News Site