Somoy TV
ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়া যেকোনো দেশই ‘বুমেরাংয়ের মতো’ পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়বে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।বেলায়াতি বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যে কেউ অংশ নেবে, তা অবশ্যই বুমেরাংয়ের মতো তাদের দিকেই ফিরে যাবে।’ তিনি ইঙ্গিত দেন যে প্রতিশোধমূলক পদক্ষেপের ক্ষেত্রে পারস্য উপসাগর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে। তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরের ভৌগোলিক অবস্থান কোনো পরিণতি ছাড়াই থাকতে পারে না।’ পাশাপাশি তিনি সতর্ক করে যোগ করেন, ‘ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকি দেয়া পক্ষগুলোর ক্ষতির কারণ হবে—এমন ঘটনা অবশ্যই ঘটবে।’ পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওইদিন তেহরানে বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে। ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। আরও পড়ুন: মৃত্যুর আগ মুহূর্তে পবিত্র কোরআন পড়ছিলেন খামেনি, জীবনের শেষ ছবি প্রকাশ অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিকবার বিজয়ের দাবি করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে অভিযানের লক্ষ্য প্রায় পূরণ হয়ে এসেছে। এই সংঘাত আজ শুক্রবার (২৭ মার্চ) ২৮তম দিনে গড়িয়েছে। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। আগের চেয়ে জোরদার করা হয়েছে হামলা। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি দ্রুত বাড়ছে হতাহতের সংখ্যা। গত চার সপ্তাহে অন্তত ১,৯৩৭ জন নিহত এবং ২৪ হাজার ৮০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফরিয়ান। ইরানের পাশাপাশি লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সেই সঙ্গে স্থল অভিযানও চলছে। সবশেষ খবর অনুযায়ী, লেবাননের জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় ১,১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও পড়ুন: মার্কিন স্থল আগ্রাসন রুখতে ইরানের ১০ লাখের বেশি সেনা প্রস্তুত সামরিক আগ্রাসনের জবাবে ইরান পাল্টা হামলা অব্যাহত রাখলেও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে হতাহতের সংখ্যা সেই তুলনায় অনেক কম। আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলে এখন পর্যন্ত মাত্র ১৮ জন নিহত হয়েছেন। পাশাপাশি লেবাননে সামরিক অভিযান চালাতে গিয়ে অন্তত তিনজন ইসরাইলি সেনাও নিহত হয়েছেন। এদিকে উপসাগরীয় দেশগুলোতে অন্তত ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। আর অধিকৃত পশ্চিম তীরে চারজন এবং উপসাগরীয় আরব দেশগুলোতে আরও ২০ জন নিহত হয়েছেন। ইরাকে নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্য নিহত হয়েছেন।
Go to News Site