জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
Boishakhi News24

জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে। জানা যায়, দাদীর সঙ্গে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত জিরো পয়েন্টের পাশে পানিতে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় Read More

Go to News Site