দি মারিয়ার ফেরার গুঞ্জনে স্পষ্ট বার্তা স্ক্যালোনির
Somoy TV

দি মারিয়ার ফেরার গুঞ্জনে স্পষ্ট বার্তা স্ক্যালোনির

আর্জেন্টিনা জাতীয় দলে আনহেল দি মারিয়ার ফেরার সম্ভাবনা নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন কোচ লিওনেল স্ক্যালোনি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, অভিজ্ঞ এই উইঙ্গারের জাতীয় দলের অধ্যায় শেষ হয়ে গেছে।ঘরের মাঠের প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্ক্যালোনি বলেন, ‘এটি এমন একটি অধ্যায়, যা আমার মনে হয় শেষ হয়ে গেছে।’ তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিজেই নিয়েছিলেন দি মারিয়া। আর সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই দলের পরিকল্পনা এগিয়ে নেয়া হয়েছে। স্ক্যালোনি জানান, কোচ-খেলোয়াড় সম্পর্ক এখনো ভালোই রয়েছে। ব্যক্তিগতভাবে দি মারিয়ার বর্তমান পারফরম্যান্সেও সন্তুষ্ট তিনি। আর্জেন্টিাইন কোচ বলেন, ‘তার বর্তমান পারফরম্যান্স দেখে আমি খুশি। বোঝাই যাচ্ছে সে ভালো করছে।’ আরও পড়ুন: ফিফা বিশ্বকাপে মেসির খেলা এখনো অনিশ্চিত, বললেন স্ক্যালোনি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন এই অভিজ্ঞ উইঙ্গার। তার ধারাবাহিক ভালো খেলাই সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন তৈরি করেছিল। তবে সেই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন স্ক্যালোনি। কোচিং স্টাফের অবস্থান স্পষ্ট, বর্তমান পরিকল্পনায় দি মারিয়া নেই। এর মাধ্যমে আর্জেন্টিনা দল যে ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন প্রজন্মের ওপর জোর দিচ্ছে, সেটিও আবারও পরিষ্কার হয়ে উঠেছে। আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মনে করছেন না ভিনিসিউস যদিও জাতীয় দলে ফেরার পথ বন্ধ, তবু দি মারিয়ার অবদান আর্জেন্টিনা ফুটবলে অমলিন। বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় আসরে তার গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দলকে এনে দিয়েছে সাফল্য ও গৌরব।

Go to News Site