সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পুলিশসহ নিহতদের প্রত্যেকটি ঘটনার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইজিপি ৫ আগস্টের আগে পরে পুলিশ হত্যা নিয়ে সাংবাদিককে প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, পুলিশসহ অনেক লোক মারা গেছে, আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার, যা হবার তাই হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। শনিবার থেকেই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ওনার্স অ্যাসোসিয়েশনের দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং: ঢাবির ১০ বিভাগ বিশ্বসেরার তালিকায় আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার মানদণ্ডে অনন্য এক মাইলফলক স্পর্শ করল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ইরানের রহস্যময় ‘উপহার’ কি ছিল, তিনদিন পর জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের একটি রহস্যময় ‘উপহারের’ কথা বলেছিলেন। তার দাবি অনুযায়ী, ইরান চলমান আলোচনার অংশ হিসেবে ওই ‘উপহার’ যুক্তরাষ্ট্রকে দিয়েছে। তিনদিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সেই ‘উপহারের’ কথা ফাঁস করেছেন তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। স্বাধীনতাবিরোধী সেই অপশক্তি নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুল মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site