Boishakhi News24
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পবিত্র নগরী কোমের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতের এই হামলায় অন্তত ছয়জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের স্থানীয় গণমাধ্যম জামারান নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। কোমের উপ-গভর্নর মোরতেজা হেয়দারি এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি বাহিনী পারদিসান এলাকার তিনটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন, তবে আহতের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনাকে ‘আমেরিকান-জায়নিস্ট Read More
Go to News Site