Somoy TV
বাংলাদেশ ফুটবলে রচিত হলো নতুন এক মহাকাব্য। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলতে নেমে অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই প্রীতি ম্যাচে সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে হামজা চৌধুরী ও শমিত সিংহরা। আর বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের নায়ক রক্ষণভাগের অতন্দ্র প্রহরী তপু বর্মণ, যার পা থেকে এসেছে দলের দুটি গোলই।ম্যাচটি শুরুর আগে থেকেই ফুটবলপ্রেমীদের মাঝে ছিল তুমুল উত্তেজনা। ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদেরই মাটিতে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এবারই প্রথম। শক্তির বিচারে সান মারিনো অচেনা প্রতিপক্ষ হলেও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ।বিস্তারিত আসছে...
Go to News Site