Collector
মেসির চোট ও মাঠে নামার আপডেট দিলেন স্কালোনি | Collector
মেসির চোট ও মাঠে নামার আপডেট দিলেন স্কালোনি
Jagonews24

মেসির চোট ও মাঠে নামার আপডেট দিলেন স্কালোনি

বিশ্বকাপে খেলতে আর্জেন্টিনা দল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছে। সেখানেই বেস ক্যাম্প করেছে দলটি। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি আছেন চোটের সমস্যায়। তবে আশার বাণী শুনিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন মেসি। দেখা যেতে পারে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচে । দশ দিন আগে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ১০ গোলের ম্যাচে জয় পায় ইন্টার মিয়ামি। সেই ম্যাচে পেশিতে টান পেয়ে মাঠ ছাড়েন ৩৮ বছর বয়সী মেসি। এরপরই চিন্তায় পড়ে যান আর্জেন্টিনা দল ও তার সমর্থকরা। শঙ্কা তৈরি হয় বিশ্বকাপের আগে। তবে কোচ স্কালোনি জানিয়েছেন, মেসির অবস্থা এখন ভালো এবং তিনি দলের সঙ্গে অনুশীলনের কিছু অংশে অংশও নিচ্ছেন। তিনি বলেন, ‘লিও ভালো আছে, সে ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনের কিছু অংশ করেছে, যা খুবই ইতিবাচক। এখন সে আলাদা করে অনুশীলন করছে না।’ স্কালোনি জানান, মেসি শিগগিরই প্রস্তুতি ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের একটিতে তাকে দেখা যেতে পারে। স্কালোনি তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন, সেই বার্তা পেয়ে মেসি বলেছিলেন স্কোয়াডের তালিকা পর্যন্ত অপেক্ষা করবে, তাকে আদৌ দলে ডাকা হয়েছে কি না সেটা দেখতে। হাসতে হাসতে বলেন স্কালোনি বলেন, আমি তাকে বললাম, ‘তুমি দলে আছো।’ এভাবেই মেসির সঙ্গে আলাপ হয়েছে স্কালোনির। তিন দেশের মাটিতে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন মেসি ও তার দল আর্জেন্টিনা। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। আইএন

Go to News Site