Collector
Giriş Yap
রিয়ালেই ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’ | Collector
রিয়ালেই ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’

রিয়ালেই ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’

শেষ পর্যন্ত নিজের পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদেই ফিরেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। এরইমধ্যে রিয়ালে যোগ দেওয়ার জন্য সম্মতিও দিয়ে দিয়েছেন এই পর্তুগিজ তারকা কোচ। মঙ্গলবার (৯ জুন) রিয়ালের সাবেক এই কোচকে বিদায় জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তার বর্তমান ক্লাব বেনফিকা। বিবৃতিতে দলটি লেখে, বেনফিকা অত্যন্ত দুঃখের সঙ্গে এটি জানাচ্ছে যে, ১৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে হোসে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। কোচ নিজেও সম্মতি দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, হোসে মরিনহো। এর পরপরই খবরটি জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এর আগে, নির্বাচনে জিতলে মরিনহোকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে মরিনহোকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচারণায় বড় চমকটি প্রকাশ করেন পেরেজ। সেই ভিডিওতে ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই পর্তুগিজ কোচকে একটি মাত্র শব্দ বলতে শোনা যায়- হ্যাঁ! এএমএ

Go to News Site