Collector
Giriş Yap
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান | Collector
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। তবে এখন পর্যন্ত যে ঘাঁটির নাম প্রকাশ করা হয়েছে, সেটি হলো বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। হামলায় কতগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে বা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইরানি সামরিক কর্তৃপক্ষের বিবৃতিগুলো ছিল বেশ কঠোর ভাষার। খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের জবাবে ইসলামিক রিপাবলিক অব ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথভাবে শক্তিশালী হামলা চালিয়ে অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে অঞ্চলের বিভিন্ন নির্ধারিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আরও ব্যাপক ও তীব্র হামলা চালানো হবে। এদিকে আইআরজিসি পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, শত্রুপক্ষের উসকানিমূলক পদক্ষেপের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য ভবিষ্যতে আরও সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এবং আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে সূত্র: আল-জাজিরা এমএসএম

Go to News Site