Collector
Giriş Yap
হ্যাকারদের ঠেকাতে চ্যাটজিপিটির নতুন নিরাপত্তা ফিচার | Collector
হ্যাকারদের ঠেকাতে চ্যাটজিপিটির নতুন নিরাপত্তা ফিচার

হ্যাকারদের ঠেকাতে চ্যাটজিপিটির নতুন নিরাপত্তা ফিচার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই নিয়ে এসেছে নতুন একটি নিরাপত্তা ফিচার লকডাউন মোড। কেন প্রয়োজন লকডাউন মোড? বর্তমানে এআই চ্যাটবট ব্যবহারকারীদের তথ্য চুরি বা অপব্যবহারের ঝুঁকি নিয়ে নানা আলোচনা চলছে। সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশলে ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি, ডকুমেন্ট বা সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ধরনের ঝুঁকি কমাতেই নতুন লকডাউন মোড চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের তথ্য আরও সুরক্ষিত রাখতে পারবেন। আরও পড়ুন এআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনক কীভাবে কাজ করবে এই ফিচার? অনেক সময় হ্যাকাররা ক্ষতিকর লিঙ্ক বা বিভ্রান্তিকর ডাটা এমনভাবে উপস্থাপন করে, যা এআই সিস্টেম সহজে শনাক্ত করতে পারে না। ফলে এআই অনিচ্ছাকৃতভাবে তথ্য শেয়ার করে ফেলতে পারে। লকডাউন মোড চালু থাকলে চ্যাটজিপিটি সন্দেহজনক উৎস বা অজানা ওয়েবসাইটে ব্যবহারকারীর তথ্য পাঠানো থেকে বিরত থাকবে। কোন কোন সুবিধা সীমিত হবে? নিরাপত্তা জোরদার করার কারণে কিছু অনলাইন সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে- ডিপ রিসার্চ ফিচার এজেন্ট মোড ফাইল ডাউনলোড ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ শপিং এজেন্ট-সংক্রান্ত কিছু সুবিধা আর্থিক লেনদেনভিত্তিক নির্দিষ্ট সেবা তবে মেমোরি, চ্যাট শেয়ারিং, ছবি তৈরি এবং কাস্টম এআই মডেল তৈরির মতো ফিচারগুলো স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে। কারা ব্যবহার করতে পারবেন? চ্যাটজিপিটির সব ধরনের ব্যবহারকারীই এই সুবিধা পাবেন। অর্থাৎ ফ্রি, গো, প্লাস, প্রো, বিজনেস এবং এন্টারপ্রাইজ সব প্ল্যানেই লকডাউন মোড ব্যবহার করা যাবে। আরও পড়ুন চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না কীভাবে চালু করবেন? লকডাউন মোড চালু করতে- চ্যাটজিপিটির সেটিংস মেনুতে যান। সিকিউরিটি অপশনে ক্লিক করুন। এরপর অ্যাডভান্স সিকিউরিটি নির্বাচন করুন। সেখানে লকডাউন মোড চালু করুন। তবে লকডাউন মোড এবং ডেভেলপার মোড একসঙ্গে ব্যবহার করা যাবে না। একটি চালু করলে অন্যটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি মোড বেছে নিতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া কেএসকে

Go to News Site