Jagonews24
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যাটারিচালিত আটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল নেছারাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গনি মিয়ার মেজ ছেলে। স্থানীয়রা জানায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে অটোরিকশার চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। স্থানীয়রা আরও জানান, ঘটনাটি দেখর পর স্থানীয়রা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানায়, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মো. তরিকুল ইসলাম/এএইচ/এএসএম
Go to News Site