Collector
স্বাদে নতুনত্ব আনতে বাড়িতে বানান টমেটো রাইস | Collector
স্বাদে নতুনত্ব আনতে বাড়িতে বানান টমেটো রাইস
Jagonews24

স্বাদে নতুনত্ব আনতে বাড়িতে বানান টমেটো রাইস

অনেকেই ভাত খেতে খুব পছন্দ করেন, কিন্তু প্রতিদিন একই স্বাদের ভাত খেতে খেতে একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি দূর করতে চাইলে সহজেই তৈরি করা যায় টমেটো রাইস। ভাতের সঙ্গে টমেটো ও বিভিন্ন মসলার মিশেলে এই খাবার শুধু সুস্বাদুই নয় বরং স্বাস্থ্যকরও। টমেটো রাইস হজমে সহায়ক এবং স্বাদ পরিবর্তনের জন্য খুবই উপযোগী। টমেটোতে থাকা লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টি অক্সিড্যান্ট শরীরের জন্য উপকারী, বিশেষ করে এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। বাঙালির খাদ্যাভ্যাস এখন ধীরে ধীরে ফিউশন খাবারের দিকে ঝুঁকছে। বিভিন্ন ধরনের মসলা ও উপকরণ ব্যবহার করে ভাত রান্না করলে তা নতুন স্বাদ এনে দেয়। টমেটো রাইসও তেমনই একটি খাবার, যা সহজে রান্না করা যায় এবং খেতেও খুবই মজাদার। আসুন জেনে নেওয়া যাক টমেটো রাইস কীভাবে বাড়িতে তৈরি করবেন- উপকরণ পোলাও বা বাসমতি চাল ১ কাপ পাকা টমেটো ২টি পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ রসুন কুচি ১ চা চামচ কাঁচামরিচ ২-৩টি তেজপাতা ও দারুচিনি ১টি করে হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ গরম মসলা গুঁড়া আধা চা চামচ ঘি ২ টেবিল চামচ লবণ স্বাদমতো ধনেপাতা কুচি সাজানোর জন্য প্রস্তুত প্রণালি প্রথমে একটি পাত্রে পরিমাণমতো তেল বা ঘি গরম করুন। তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ যোগ করে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে টমেটো কুচি দিয়ে দিন। মাঝারি আঁচে টমেটো রান্না করুন, যাতে তা ভালোভাবে গলে মসলার সঙ্গে মিশে যায়। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও গরম মসলা দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে এলে ধুয়ে রাখা চাল যোগ করুন এবং ২ থেকে ৩ মিনিট মসলার সঙ্গে নেড়ে ভেজে নিন। এতে চালের সঙ্গে মসলার স্বাদ ভালোভাবে মিশে যাবে। এরপর প্রয়োজনমতো গরম পানি ও স্বাদ অনুযায়ী লবণ দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ একেবারে কমিয়ে পাত্র ঢেকে দিন। ধীরে ধীরে চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে ভাত ঝরঝরে হয়ে যাবে। ভাত পুরোপুরি রান্না হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। কয়েক মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম টমেটো রাইস ঠান্ডা রায়তা, সালাদ বা ভাজা পাপড়ের সঙ্গে পরিবেশন করুন। টক-ঝাল-মসলার মিশেলে এই টমেটো রাইস দুপুর বা রাতের খাবারে এনে দেবে ভিন্ন স্বাদ। আরও পড়ুন:গরুর মাংসের স্বাদ বাড়াবে কালাই ডালের ছোঁয়া কলিজা দিয়েই বানিয়ে নিন ঝটপট কাঠি কাবাব  এসএকেওয়াই

Go to News Site