Collector
বিশ্বকাপের গ্রুপ বিশ্লেষণ: কারা ফেভারিট, কারা আন্ডারডগ? | Collector
বিশ্বকাপের গ্রুপ বিশ্লেষণ: কারা ফেভারিট, কারা আন্ডারডগ?
Somoy TV

বিশ্বকাপের গ্রুপ বিশ্লেষণ: কারা ফেভারিট, কারা আন্ডারডগ?

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এই ৪৮ দল টুর্নামেন্টের প্রথম পর্বে লড়বে ১২টি গ্রুপে ভাগ হয়ে। ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে ১২টি শীর্ষ বাছাই দলকে। এর মধ্যে রয়েছে তিনটি স্বাগতিক দেশ এবং ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল। সর্বোচ্চ র‍্যাঙ্কধারী চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ডকে নতুন টেনিস-ধাঁচের নকআউট ব্র্যাকেটের পৃথক অংশে রাখা হয়েছে।ফিফার ড্র অনুযায়ী, এই চার দল যদি নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে, তবে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হতে হবে না। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ জায়গা করে নেবে। তাদের সঙ্গে যোগ দেবে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল।বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে কঠিন থেকে তুলনামূলক সহজ গ্রুপগুলোর র‍্যাঙ্কিং করেছে আল জাজিরা এবং প্রতিটি গ্রুপ থেকে সরাসরি রাউন্ড অব-৩২ পর্বে ওঠার সম্ভাব্য দুই দলও বেছে নেওয়া হয়েছে। কঠিন গ্রুপে পড়লেও এবারের বিশ্বকাপের টপ ফেবারিট ফ্রান্স। ছবি: রয়টার্সগ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়েপ্রতি বিশ্বকাপেই একটি গ্রুপকে ‘মৃতুকূপ’ বা গ্রুপ অব ডেথ নামে আখ্যা দেয়া হয়। এবারের বিশ্বকাপের তথাকথিত ‘গ্রুপ অব ডেথ’ নিঃসন্দেহে গ্রুপ ‘আই’। কারণ এই গ্রুপের চার দলের গড় ফিফা র‍্যাঙ্কিং সবচেয়ে বেশি।দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার এবং টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে সেনেগাল আফ্রিকার অন্যতম শক্তিশালী দল। এই দুই দলের সঙ্গে গ্রুপে আছে ইতালিকে পেছনে ফেলে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়া নরওয়ে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডের নেতৃত্বে নরওয়ে হতে পারে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’। আর বাছাইপর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলে আসা ইরাককেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী আয়োজন: জার্সি ডিজাইন থেকে স্ট্রিট ফ্যাশন শোসরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: ফ্রান্স ও সেনেগালগ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়াএই গ্রুপের দলগুলোর গড় বিশ্ব র‍্যাঙ্কিং ২৬। ফ্রান্সের গ্রুপের পর এই গ্রুপটিকেই সবচেয়ে কঠিন মনে করা হচ্ছে। এর মধ্যে সপ্তম স্থানে থাকা নেদারল্যান্ডস বিশ্বকাপের অন্যতম ফেবারিট। জাপান এবারের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা প্রথম দল। সম্প্রতি তারা ওয়েম্বলিতে ইংল্যান্ডকে এবং ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অন্যদিকে সুইডেনের আক্রমণভাগে আছেন অ্যালেক্সান্ডার ইসাক এবং ভিক্তর ইয়োকেরেস।এদিকে, বাছাইপর্বে কোনো গোল না খেয়ে বিশ্বকাপে ওঠা তিউনিসিয়া প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: নেদারল্যান্ডস ও জাপান শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড। ছবি: রয়টার্সগ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামাসাম্প্রতিক দুই বিশ্বকাপে একবার ফাইনাল এবং একবার সেমিফাইনালে ওঠা ক্রোয়েশিয়া আবারও অনেক দূর পর্যন্ত যাওয়ার লক্ষ্য নিয়ে নামবে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ অন্যতম ফেবারিট ইংল্যান্ড। নতুন কোচ থমাস টুখেলের জন্য এটি হবে থ্রি লায়ন্সের হয়ে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজ চেষ্টা করবেন ঘানাকে গ্রুপপর্ব পার করাতে। আর পানামা মধ্য আমেরিকার সর্বোচ্চ র‍্যাঙ্কধারী দল হিসেবে বিশ্বকাপে এসেছে।সব মিলিয়ে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়াই এই গ্রুপে এগিয়ে থাকলেও তাদের পথ মোটেও সহজ হবে না।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে। ছবি: এপিগ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ডফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দুটি দল (ব্রাজিল ও মরক্কো) নিয়ে এই গ্রুপটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস দিচ্ছে। ব্রাজিল সাম্প্রতিক সময়ে আগের মতো অপ্রতিরোধ্য শক্তি না হলেও, কোচ কার্লো আনচেলত্তির দলই গ্রুপসেরা হয়ে পরের পর্বে ওঠার প্রধান দাবিদার।আফ্রিকা কাপ অব নেশনসের বর্তমান চ্যাম্পিয়ন মরক্কো ২০২২ বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে এবং ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচিত হচ্ছে।অন্যদিকে স্কটল্যান্ড ও হাইতি সম্ভবত তৃতীয় স্থানের জন্য লড়াই করবে। তবে তারা শীর্ষ দুই দলের বিপক্ষেও অঘটন ঘটাতে চাইবে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: ব্রাজিল ও মরক্কো রোনালদোর জন্য বিশ্বকাপ জেতার এবারই সেরা এবং শেষ সুযোগ। ছবি: রয়টার্সগ্রুপ ‘কে’: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়াএই গ্রুপে পর্তুগাল এবং কলম্বিয়া স্পষ্ট ফেবারিট হলেও প্লে-অফ পেরিয়ে আসা ডিআর কঙ্গো কিংবা অভিষেক বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানকে অবহেলা করার সুযোগ নেই।বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া উজবেকিস্তানের কোচ হিসেবে থাকবেন ইতালির সবশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারো। তাদের দলে রয়েছেন আব্দুলকদির খুশানভের মতো প্রতিভাবান মতো প্রতিভাবান ফুটবলার।২০২৪ সালে ২০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে ওঠা কলম্বিয়া এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে গ্রুপসেরার লড়াইয়ে নামবে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: পর্তুগাল ও কলম্বিয়া আরও পড়ুন: কর্ণফুলীর শিকলবাহায় ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা, শুরু ফেস্টুন ও দেয়ালিকা কার্যক্রমগ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়েঅনেকের চোখে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার স্পেন। ইউরো ২০২৪ জয়ের পর লা রোজা আরেকটি বড় ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নামছে। গ্রুপপর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে পারে স্পেন ও উরুগুয়ের লড়াই। কোচ মার্সেলো বিয়েলসার দলও গ্রুপের শীর্ষস্থান দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।সৌদি আরব কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দেখিয়ে দিয়েছিল তারা অঘটন ঘটাতে সক্ষম। এবার তারা সম্ভবত কেপ ভার্দের সঙ্গে তৃতীয় স্থানের লড়াইয়ে থাকবে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: স্পেন ও উরুগুয়েগ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডরগড় ফিফা র‍্যাঙ্কিংয়ের দিক থেকে এটি দ্বিতীয় সর্বনিম্ন মানের গ্রুপ হলেও দলগুলোর শক্তিমত্তা বিবেচনায় প্রতিযোগিতা বেশ কঠিন হতে পারে।জার্মানি সম্প্রতি ভালো ছন্দে রয়েছে এবং টানা দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায়ের হতাশা কাটিয়ে এবার নকআউট পর্বে যেতে মরিয়া। ইকুয়েডর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপে এসেছে। তাদের দলে রয়েছেন মইজেস কাইসেদোর মতো তারকা।আফ্রিকা কাপ অব নেশনসে সাম্প্রতিক সাফল্য পাওয়া আইভরি কোস্টের এই দলকে বলা হচ্ছে তাদের সোনালী প্রজন্ম। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তাদের শক্তিমত্তার প্রমাণও রেখেছে। আর অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও ঠিক কতটা শক্তিশালী, তা এখনো অনেকটাই অজানা।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: জার্মানি ও ইকুয়েডর মেসির আর্জেন্টিনা অপেক্ষাকৃত সহজ গ্রুপ পেয়েছে। ছবি: রয়টার্সগ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তুলনামূলক সহজ একটি গ্রুপ পেয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আলবিসেলেস্তেদের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অস্ট্রিয়া এবং আলজেরিয়া ফিফা র‍্যাঙ্কিংয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। তাই তাদের মধ্যকার ম্যাচটিই সম্ভবত দ্বিতীয় স্থানের ভাগ্য নির্ধারণ করবে।অভিষেক বিশ্বকাপ খেলতে আসা জর্ডানকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০২৩ এশিয়ান কাপে রানার্সআপ হওয়া দলটি বাছাইপর্বে ৩২ গোল করেছে এবং অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থেকেছে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্রগড় ফিফা র‍্যাঙ্কিং ৩৫ হওয়ায় এই গ্রুপটিকে তুলনামূলক সহজ গ্রুপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। সহ-স্বাগতিক মেক্সিকো নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সহজেই শীর্ষ দুইয়ে থাকার লক্ষ্য নিয়ে নামবে। দক্ষিণ কোরিয়া ছিল এশিয়ান বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল। তাই দ্বিতীয় স্থানের জন্য তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে চেক রিপাবলিক, যাদের কোচ ৭৪ বছর বয়সী মিরোস্লাভ কুবেক।অন্যদিকে দক্ষিণ আফ্রিকা কখনোই বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি। তবে সেরা তৃতীয় স্থানধারীদের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সুযোগ তাদের সামনে থাকবে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াগ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ডএই গ্রুপে বেলজিয়ামের জন্য পথ তুলনামূলক সহজ বলেই মনে হচ্ছে। যদিও তাদের ‘গোল্ডেন জেনারেশন’-এর যুগ শেষ হয়ে গেছে, তবুও প্রতিপক্ষদের কেউই এর আগে বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোতে পারেনি। কোচ রুডই গার্সিয়ার দলই গ্রুপসেরা হওয়ার প্রধান দাবিদার।মিশরের নেতৃত্বে থাকবেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। যদিও মিসর এখনো বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি, তবুও ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তারা নিজেদের সম্ভাবনা দেখছে।ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে অস্থির প্রস্তুতি পর্ব পার করেছে, যা তাদের পারফরম্যান্সে কী প্রভাব ফেলবে তা অনুমান করা কঠিন। অন্যদিকে নিউজিল্যান্ড টুর্নামেন্টের সর্বনিম্ন র‍্যাঙ্কধারী দল হিসেবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: বেলজিয়াম ও মিসর আরও পড়ুন: মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বাকিদের খবর কীগ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, তুরস্ক, অস্ট্রেলিয়াগড় ফিফা র‍্যাঙ্কিংয়ের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ মানের গ্রুপ হলেও তুলনামূলক সহজ ড্র পেয়েছে সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্র।বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো আশা করবেন তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ান পুলিসিচ দলকে গ্রুপপর্ব পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই গ্রুপে বড় কোনো সুপারস্টার না থাকলেও প্রতিযোগিতা হবে বেশ জমজমাট। প্লে-অফ পেরিয়ে আসা তুরস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ দুইয়ে থাকার সবচেয়ে বড় দাবিদার।প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া তুলনামূলক নিচের র‍্যাঙ্কিংয়ে থাকলেও নকআউট পর্বে ওঠার আশা ছাড়ছে না।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: যুক্তরাষ্ট্র ও তুরস্কগ্রুপ ‘বি’: কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ডগড় ফিফা র‍্যাঙ্কিং ৪২ হওয়ায় এটি টুর্নামেন্টের সবচেয়ে কম র‍্যাঙ্কিংসম্পন্ন গ্রুপ। তবে গ্রুপ ‘ডি’-এর মতো এখানেও প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বেশ তীব্র।সুইজারল্যান্ড এই গ্রুপের সর্বোচ্চ র‍্যাঙ্কধারী দল এবং বড় টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠার অভিজ্ঞতাও তাদের সমৃদ্ধ। সহ-স্বাগতিক কানাডার বিশ্বকাপে রেকর্ড খুব একটা ভালো নয়। তবে কোচ জেসে মার্চের অধীনে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তারা ভালো কিছু করার আশা করছে।বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা প্লে-অফে ইতালিকে বিদায় করে বিশ্বকাপে এসেছে এবং সরাসরি নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।অন্যদিকে ২০২৩ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতারও এক বা দুটি বড় অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে।সরাসরি পরের পর্বে ওঠার সম্ভাব্য দল: সুইজারল্যান্ড ও কানাডা।

Go to News Site