Collector
আইনি বিয়ে সারলেন মধুমিতা | Collector
আইনি বিয়ে সারলেন মধুমিতা
Somoy TV

আইনি বিয়ে সারলেন মধুমিতা

ধর্মীয়রীতিতে সাত পাঁকে বাঁধা পরার পর এবার আইনি বিয়ে সারলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার ও তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নায়িকা।ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের গত ২৪ জানুয়ারি পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন মধুমিতা-দেবমাল্য। বিয়ের পর সংসারের ৫ মাস পেরোতেই সম্পর্কে আইনি সিলমোহর দেয়ার সিদ্ধান্ত নেন তারা। বৃহস্পতিবার (৪ জুন) আইনি বিয়ের (রেজিস্ট্রি) মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। কোনো ধরনের জাঁকজমক ছাড়াই একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। আরও পড়ুন: সোহিনী-শোভনের সংসারে আসছে নতুন অতিথি এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, আর দেবমাল্যের পরেছিলেন ক্যাজুয়াল পোশাক। ছবির ক্যাপশনে মধুমিতা লেখেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম। আরও পড়ুন: আরজিকর কাণ্ডে আইনি বিপাকে রচনা ব্যানার্জি মধুমিতার ছোটবেলার দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তী। দেবমাল্যর এটি প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে।

Go to News Site