Somoy TV
নড়াইলে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে সদরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।আহতরা হলেন: নড়াইল সদর উপজেলার ছামী (৩), ফুলমালা বেগম (৩৫), মো. রবিউল (২৫), মরিয়াম খানম (৫০), নাইচ খানম (৩০), আমিনুর ইসলাম (২২), সালমা বেগম (৩২), মো. সিয়াম (১৭), কামরুল ইসলাম (৫৫), লোহাগড়া উপজেলার শিশু কাদরিয়া (৭), রকি শেখ (২৯), সৈয়দ শওকত আলী (৪৫), সৌরভ হোসেন (৩০), ক্ষ্যামা (২৯) এবং যশোরের বাঘারপাড়া এলাকার সন্তু লাল বিশ্বাস (৪৪)।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরে মনিহার বাস কাউন্টার থেকে নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস বিকেলে ছেড়ে যায়। রাতে বাসটি মহাসড়কের নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে গিয়ে উল্টে যায়। আরও পড়ুন: টাঙ্গাইল যাত্রীবাহী বাস উল্টে খাদেখবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠায়। এ সময় উল্টে যাওয়া বাসটি মহাসড়কের যশোরগামী লেনে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে, পরে ডান পাশের লেন ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার রায় বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ হাজির হয়। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। একটি লেন ব্যবহার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরে বাসটি অপসারণ করে উভয় লেনের যান চলাচল স্বাভাবিক করা হয়।’
Go to News Site