Collector
আধিপত্য বিস্তার নিয়ে দুদলের গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার | Collector
আধিপত্য বিস্তার নিয়ে দুদলের গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার
Somoy TV

আধিপত্য বিস্তার নিয়ে দুদলের গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।রোববার (৭ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে মহানগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল দুর্বৃত্তের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরই র‍্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকষ গোয়েন্দা ও আভিযানিক দল সেখানে উপস্থিত হয়। রাজশাহীর মহানগরীর মতিহার মৌলভী বুধপাড়া এলাকা চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীতআরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, প্রতিপক্ষের গুলিতে নিহত ১পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়।র‍্যাব-৫ জানায়, এই ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Go to News Site