Collector
সীমান্তে চলছে পুশইন, কী পরামর্শ বিশ্লেষকদের | Collector
সীমান্তে চলছে পুশইন, কী পরামর্শ বিশ্লেষকদের
Somoy TV

সীমান্তে চলছে পুশইন, কী পরামর্শ বিশ্লেষকদের

পুশইনের নামে সীমান্তে চলছে মানবাধিকার লঙ্ঘন। আইনের তোয়াক্কা করছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে। সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন তারা।ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশইন নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি দাবি করে প্রতিদিনই পুশইনের চেষ্টা অব্যাহত রাখছে বিএসএফ। এ অবস্থায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিজিবি-বিএসএফ বৈঠক, যেখানে আলোচনায় অগ্রাধিকার পেতে পারে পুশইন ইস্যু। সীমান্তে অস্থিরতা উভয় দেশের জন্যই ক্ষতিকর দাবি করে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সংকট প্রকট হয়েছে। আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে। কূটনৈতিক প্রচেষ্টায় সীমান্ত সমস্যা সমাধানের দুই দেশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক বলেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার দলের যে বাংলাদেশ-বিরোধিতা, সেখান থেকে তার বের হতে পারেননি। সেটাকে উপজীব্য করেই তারা পশ্চিমবঙ্গের ক্ষমতাকে আরও সুসংহত করতে চাইছেন। কিন্তু এই যে তারা তথাকথিত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি খুঁজে বের করেছেন, তাতে বাংলাদেশি থাকতেও পারেন, সেটা তদন্ত করা প্রয়োজন। কিন্তু ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক স্বীকৃত অনেক পদ্ধতি আছে। ভারত সেটা করতে পারত। আরও পড়ুন: সব অবৈধ পুশইনের চেষ্টায় বাধা দেব, ইনশাআল্লাহ: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, সত্যিকার অর্থে কোনো বাংলাদেশি আমাদের সীমান্ত অতিক্রম করে থাকলে তাদেরকে ফেরত নেব। কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষে হতে হবে। কিন্তু সীমান্তে পুশইন তো কারও জন্যই সুখকর হবে না।

Go to News Site