Collector
Giriş Yap
ক্রিকেটার ও দর্শকদের সুবিধা বাড়াতে নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত | Collector
ক্রিকেটার ও দর্শকদের সুবিধা বাড়াতে নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

ক্রিকেটার ও দর্শকদের সুবিধা বাড়াতে নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিসিবির পরিচালনা পর্ষদ থেকে মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। রোববারের নির্বাচনের পরের দিনই পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তিনি। একই সভায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) একটি সুইমিং পুল নির্মাণ এবং জিমনেসিয়াম সুবিধা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় অনুমোদন করেছে বোর্ড। দর্শকদের সুবিধা বাড়াতে স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে ছাউনি (শেড স্ট্রাকচার) স্থাপন এবং টয়লেট সুবিধা সংস্কারের জন্যও বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় দলের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি টিম বাস কেনার সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। একই সঙ্গে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে। এসকেডি/আইএন

Go to News Site