Collector
অস্ট্রেলিয়া দল এখন ঢাকায়, অধিনায়কসহ ৪ ক্রিকেটার আসবেন কখন? | Collector
অস্ট্রেলিয়া দল এখন ঢাকায়, অধিনায়কসহ ৪ ক্রিকেটার আসবেন কখন?
Jagonews24

অস্ট্রেলিয়া দল এখন ঢাকায়, অধিনায়কসহ ৪ ক্রিকেটার আসবেন কখন?

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। আজ বিকেল ৫টা ২৩ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারীদের প্রথম ভাগের ক্রিকেটাররা। প্রথম দফার ফ্লাইটে বাংলাদেশে এসেছেন অ্যালেক্স কেরি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা। দ্বিতীয় ভাগে আসবেন চার ক্রিকেটার। এর মধ্যে আছেন অধিনায়ক মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, ট্রাভিস হেড এবং বেন ডোয়ারশুইস। তারা আসবেন রাত সাড়ে ১১টার ফ্লাইটে। আগামী ৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে সিরিজের বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে ১১ এবং ১৪ জুন। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ১৯ এবং ২১ জুন। এসকেডি/এমএমআর

Go to News Site