Collector
কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশি আটক | Collector
কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশি আটক
Somoy TV

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশি আটক

কুয়েতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, হাশিশ, গাঁজা এবং মাদকজাত ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের পরিচালিত এক অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ নজরদারি ও তদন্ত শেষে তার অবস্থান শনাক্ত করে বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় ৬৬ গ্রাম ওজনের ১৮২টি হেরোইনের প্যাকেট, ১৪৪ গ্রাম ওজনের ৬৮টি হাশিশের প্যাকেট, প্রায় ১৬০ গ্রাম গাঁজা, ২৬৫ প্যাকেট সাইকোট্রপিক (মাদকজাত) ট্যাবলেট এবং অতিরিক্ত ১ হাজার ৭৫০টি মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া, মাদক সংরক্ষণ ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। আরও পড়ুন: মাদক বিক্রির অভিযোগে সালিশে যুবককে ভয়াবহ নির্যাতন, ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধার হওয়া মাদক বিক্রি এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানে আটক বাংলাদেশি নাগরিকের নাম কিংবা ছবি প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক ব্যবসা ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান বজায় রাখবে।

Go to News Site