Collector
মাসিক সভায় অনুপস্থিতি থাকায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত | Collector
মাসিক সভায় অনুপস্থিতি থাকায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
Jagonews24

মাসিক সভায় অনুপস্থিতি থাকায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদের ধারাবাহিক মাসিক সভায় দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন ২০২৫ সালের ২৮ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত ইউনিয়ন পরিষদের ধারাবাহিক মাসিক সভায় অনুপস্থিত ছিলেন। পরপর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকার বিষয়টি আইনগতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার এ ধরনের অনুপস্থিতি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর বিধান পরিপন্থী। ফলে তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। শরীফুল ইসলাম/এএইচ/এমএস

Go to News Site