Collector
গুচ্ছ ইবি'র ইমেজে লাগালো ফাঁস! | Collector
গুচ্ছ ইবি'র ইমেজে লাগালো ফাঁস!
Jagonews24

গুচ্ছ ইবি'র ইমেজে লাগালো ফাঁস!

সারা দেশের লাখো শিক্ষার্থী করে গভীর আগ্রহে অপেক্ষা। পছন্দের ভার্সিটি বেছে নিতেগুচ্ছে দিবে ভর্তি পরীক্ষা। ২০২৫-২৬শে নেতৃত্ব দিয়ে গুচ্ছেইবি\'র ইমেজ বৃদ্ধির সুযোগ ছিল।নূতন ইমেজ বৃদ্ধি তো দূরের কথা গড়া ইমেজই আজ হারিয়ে গেল! দেশব্যাপী গুচ্ছের ভর্তি পরীক্ষায় ঘটে গেল ভুলের আজব খেলা!পরপর তিন ইউনিটের প্রশ্নপত্রে যেন বসেছিল ভুলের মেলা! সব ইউনিটে প্রশ্নের নির্দেশনায়\'ভুল\' লিখা হয়েছে \"ভূল\" করে!\'ভূল\' পেয়েছে সার্বজনীন স্বীকৃতি গুচ্ছ পরীক্ষায় সাড়া দেশ জুড়ে! কোথাও বানান ভুল, উত্তর ভুল, বাক্যে অসঙ্গতি, ছাপা অস্পষ্ট! পরীক্ষার হলে অগণিত শিক্ষার্থীরবেড়ে গিয়েছিল টেনশন আর কষ্ট! গুচ্ছভুক্ত ভার্সিটির ভিসিগণ করেছেন সমন্বয়, ছাপা, প্যাকিংতাঁদের জন্য ছিল স্বতন্ত্র ভবনকঠোর নিরাপত্তা ও চেকিং! সাথে ছিল পছন্দসই বাছাইকৃতএ্যানার্জিকিট তূখুর এক বাহিনী!তাঁরা ছিল করিৎকর্মা, সদা তৎপর তাঁদের রয়েছে বৈচিত্র্যময় কাহিনী! তার পরেও প্রতি ইউনিটের প্রশ্নে কেন এতো ভুল, কার অবহেলায়?কৃতকর্মে কার, কী দায়িত্ব ছিলআমজনতা আজ জানতে চায়! \'সি\' ইউনিটের প্রথম দুই বিষয়ে ছিল ত্রিশের অধিক বানান ভুল!কোনো ভার্সিটি আপত্তি না করায় সব ভুলই হয়ে গিয়েছে কবুল! প্রথম পরীক্ষায় ধরিয়ে দিলেওকরা হয়নি \"ভূল\" এর প্রতিকার!হয়তো ভাবা হয়েছিল - যা ছিল অতি সাধারণ, তুচ্ছ আবদার! কোন উদ্দেশ্যে, কার পরামর্শেসিনিয়র শিক্ষকদের বাইপাস?এ সুযোগে গুচ্ছে ভুলের তোড়ে ইবির ইমেজে লাগালো ফাঁস! দেয়া হয়েছিল হার্ট ও সফট কপিবাংলা একাডেমির অভিধান‌।তারপরেও প্রশ্নে ভুলের বাহারকেন করা গেল না সব সমাধান? যা কাম্য ছিল না, তা হয়ে গেল ব্যর্থতার দায় নির্ধারণ জরুরি।উদুরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর চিরচেনা নাটক যেন না করি! গুচ্ছভুক্ত ভার্সিটির ভর্তির স্বচ্ছতা কে দেখবে ইউজিসি নাকি মন্ত্রণালয়?রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় হতে গঠিত হাই পাওয়ার কমিটি সর্বোত্তম হয়। গুচ্ছ পরীক্ষায় শহীদ জিয়ার গড়া ইবি\'র ইমেজ আজ কেন হলো ক্ষুণ্ন?মাননীয় শিক্ষামন্ত্রী বিষয়টি দেখুনত্রুটিগুলো নয় গুরুত্বহীন, নগণ্য। এমএমএআর/এমএস

Go to News Site