Collector
Giriş Yap
ফুটবল খেলে গোসলে নেমে নিখোঁজ, পুকুরে মিললো দুই শিশুর মরদেহ | Collector
ফুটবল খেলে গোসলে নেমে নিখোঁজ, পুকুরে মিললো দুই শিশুর মরদেহ

ফুটবল খেলে গোসলে নেমে নিখোঁজ, পুকুরে মিললো দুই শিশুর মরদেহ

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহতরা হলো- রায়ের বাকাই এলাকার আব্দুর রফিকের ছেলে আল নাফি (৮) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। তারা দুজনই ঝাউগড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে দুই শিশু গোসল করতে পুকুরে নামে। এরপর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাত ১১টার দিকে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। চরবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হৃদয় আহম্মেদ/এফএ/এএসএম

Go to News Site