Somoy TV
প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি ও চিকিৎসা খাতে ঢাকা-আঙ্কারা একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।শুক্রবার (৫ জুন) রাজধানীর একটা হোটেলে বন্ধুপ্রতিম দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে খলিলুর রহমান এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে স্ট্র্যাটিজিক বন্ধুত্ব বাড়াতে চায় বাংলাদেশ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। এদিকে একই ভেন্যুতে ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এরআগে, গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্ধু দুদেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। পরে, দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং হাকান ফিদান। এখানেই স্বাক্ষর হয় সাংস্কৃতিক বিনিময়ের সমঝোতা স্মারক। আরও পড়ুন: একই সঙ্গে দুই দায়িত্ব: ছুটির প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পরে ফিরতি সফরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশে আসেন হাকান ফিদান।
Go to News Site