Jagonews24
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাটাগরি-১ এ বিভাগ ও জেলা পর্যায় থেকে তিনজন নির্বাচিত হয়েছেন, খুলনার বিভাগের শফিকুল আলম ও যশোর জেলা থেকে সান্তনু ইসলাম ও বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান। এছাড়া ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সোমবারের ভোটে শফিকুল ও সান্তুনু দু’জনই পেয়েছেন ১০টি করে ভোট। আর মিজানুর পেয়েছেন ৫টি ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পরিচালক সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল। সিলেট বিভাগের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের শাকরুল আলম সীমান্ত ও রংপুর বিভাগের পরিচালক মীর্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সবমিলিয়ে ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটগরি-২) থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম ইকবাল। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সমান ৭২টি করে ভোট পেয়েছেন ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সাঈদ ইব্রাহিম আহমেদ ও এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট। সমান ৬৮ ভোট পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর (বসুন্ধরা রাইডার্স) ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এছাড়া ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম ও আবাহনী ক্লাব লিমিটেডের কাউন্সিলর ফাহিম সিনহা দু’জনে পেয়েছেন সমান ৬৬টি করে ভোট। ৬৪ ভোট পেয়েছেন আসিফ রাব্বানি ও আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩টি ভোট। ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট আর ৬৫ ভোট পেয়েছেন সাকিব। এছাড়া ৫৩ পেয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু। তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর পাপ্পু পেয়েছেন ৪০ ভোট। তিনি হেরেছেন ১ ভোটে। তার চেয়ে ১ ভোট বেশি তথা ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এছাড়া হেরে যাওয়াদের মধ্যে আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট ও উত্তরা ক্রিকেট ক্লাবের ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ পেয়েছেন সমান ২০টি করে ভোট। এসকেডি/আইএইচএস/
Go to News Site