Collector
Giriş Yap
রিয়ালের বিশাল প্রস্তাবে কর্ণপাতই করলো না অ্যাটলেটিকো | Collector
রিয়ালের বিশাল প্রস্তাবে কর্ণপাতই করলো না অ্যাটলেটিকো

রিয়ালের বিশাল প্রস্তাবে কর্ণপাতই করলো না অ্যাটলেটিকো

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও সেটি প্রত্যাখ্যান করেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী। বিষয়টি এক বিবৃতিতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে জানানো হয়, অ্যাটলেটিকো মাদ্রিদ ৫০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘আজ পরিচালনা পর্ষদের বৈঠকের পর আমরা হুলিয়ান আলভারেজের ফেডারেটিভ অধিকার (খেলার নিবন্ধন স্বত্ব) কেনার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদকে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই ক্লাবের বিদ্যমান সুসম্পর্কের ভিত্তিতে দেওয়া এই প্রস্তাবটি অ্যাটলেটিকো মাদ্রিদ পর্যালোচনা করেছে এবং আমাদের ধন্যবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে। তারা খেলোয়াড়ের রিলিজ ক্লজের বিষয়টি উল্লেখ করেছে।’ তবে রিয়ালের এই বক্তব্যের ব্যঙ্গ করে কড়া সমালোচনা করেছে অ্যাটলেটিকো। এক্সে তারা লিখেছে, ‘আপনারা হয়তো সৌজন্যকে কৃতজ্ঞতা ভেবে ভুল করেছেন। তাই পরিষ্কার করে বলছি- আমরা আপনাদের কোনো কিছুর জন্য ধন্যবাদ জানাইনি। হুলিয়ানকে নিয়ে কোনো প্রস্তাব আমরা না পর্যালোচনা করেছি, না বিবেচনা করেছি।’ ফ্লোরেন্তিনো পেরেজ পুনরায় রিয়াল মাদ্রিদের ক্লাব সভাপতি নির্বাচিত হওয়ার একদিন পর এসেছে এই ঘোষণা। দুই দশকের মধ্যে রিয়াল মাদ্রিদের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে আরও চার বছরের জন্য দায়িত্ব নিশ্চিত করেছেন তিনি। নির্বাচনের আগে পেরেজ বলেছিলেন, তিনি মঙ্গলবার ১৫০ মিলিয়ন ইউরো ব্যয়ে একজন তারকা খেলোয়াড়কে দলে ভেড়াবেন, যা ক্লাবের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি হতে পারতো। গত মৌসুমে আলভারেজ আতলেতিকো মাদ্রিদের হয়ে ৪৯ ম্যাচে ২০ গোল করেছিলেন এবং দলটি লিগে চতুর্থ স্থানে শেষ করেছিল। আইএন

Go to News Site