Jagonews24
ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পটুয়াখালীর কলাপাড়ার এক জ্যোতিষী। আবদুস ছালাম শিকদার নামের ওই জ্যোতিষীরদাবি, বিশ্বকাপের শিরোপা জিতবে ফ্রান্স এবং ফাইনালে পরাজিত হবে ইংল্যান্ড। মঙ্গলবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, টুর্নামেন্টের শেষ চার পর্যন্ত পৌঁছালেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপীয় শক্তিধর স্পেন এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শিরোপার লড়াই থেকে ছিটকে পড়বে। তার ভাষ্যমতে, ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। তবে শিরোপার খুব কাছে গিয়েও ইংল্যান্ডকে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে। শেষ পর্যন্ত বিশ্ববিজয়ের মুকুট উঠবে ফরাসিদের মাথায়। ফেসবুক পোস্টে আবদুস ছালাম শিকদার লিখেছেন, প্রচলিত পরিসংখ্যান ও ক্রীড়া বিশ্লেষণের বাইরে গিয়ে তিনি দীর্ঘ পর্যবেক্ষণ ও গবেষণার ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছেন। মাঠের খেলায় বল গড়ানোর পর ঘটনাপ্রবাহ ধীরে ধীরে তার ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যাবে বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে আবদুস ছালাম শিকদার বলেন, ‘প্রায় দুই সপ্তাহের প্রচেষ্টার পর আমি এই প্রেডিকশন সম্পন্ন করেছি। আল্লাহর রহমতে এর আগেও আমার কয়েকটি পূর্বাভাস সফল হয়েছিল। মানুষের উৎসাহ ও আগ্রহ থেকেই আমি এমন বিশ্লেষণ ও পূর্বাভাস দিয়ে থাকি।’ তিনি আরও জানান, ২০১৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। এর আগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও তিনি পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন বলে দাবি করেন। আবদুস ছালাম শিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজি মো. জালাল উদ্দিন শিকদার। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম
Go to News Site
Prothom Alo
Prothom Alo
Prothom Alo
Prothom Alo
Prothom Alo
Bangla Tribune
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24