Collector
Giriş Yap
সব উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল, দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ | Collector
সব উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল, দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

সব উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল, দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হলো সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সেই আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’ আরও পড়ুন ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল চালু হবে, সংসদে মন্ত্রী ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ‘এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রামের হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের সকল থানা সদরে (বর্তমান উপজেলা) ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং জনস্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করেন। পরবর্তীতে তাঁরই উত্তরসূরি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সকল উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন এবং স্বাস্থ্যসেবার পরিধি আরও প্রসারিত করেন।’ সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘একই পরিবারের গর্বিত সদস্য বর্তমান প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ের সকল ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরই মধ্যে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে।’ আরও পড়ুন স্বাস্থ্যমন্ত্রী / আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুত আইনি ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ, আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই আলোকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে খুব দ্রুত সময়ের মধ্যে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এমওএস/এসএইচএস

Go to News Site