Collector
Giriş Yap
নতুন পোশাক ধোয়ার পানিতে যা মেশালে রং থাকবে অটুট | Collector
নতুন পোশাক ধোয়ার পানিতে যা মেশালে রং থাকবে অটুট

নতুন পোশাক ধোয়ার পানিতে যা মেশালে রং থাকবে অটুট

নতুন জামা একবার পরেই ধুতে দিলে অনেক সময় দেখা যায় রং উঠে যাচ্ছে বা কাপড়ের উজ্জ্বলতা কমে যাচ্ছে। বিশেষ করে গাঢ় রঙের পোশাকে এই সমস্যা বেশি দেখা দেয়। আবার কিছু পুরোনো কাপড় বারবার ধোয়ার পর ধূসর হয়ে যায়। এই সমস্যার কারণে অনেকেই ভাবেন ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করলেই বুঝি সমাধান মিলবে। কিন্তু বাস্তবে একটি সহজ ঘরোয়া উপায়েই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব, আর সেটি হলো লবণ ব্যবহার। কেন কাপড়ের রং ওঠে? কাপড়ে ব্যবহৃত রং সবসময় পুরোপুরি স্থায়ী হয় না। প্রথম কয়েকবার ধোয়ার সময় অতিরিক্ত রং পানির সঙ্গে মিশে যেতে পারে। এছাড়া ডিটারজেন্টের রাসায়নিক উপাদান কাপড়ের ফাইবারকে দুর্বল করে দেয়, যার ফলে রং দ্রুত ফিকে হয়ে যায়। গরম পানি ব্যবহার করলে এই সমস্যা আরও বাড়ে। লবণ যেভাবে কাজ করে লবণ একটি প্রাকৃতিক কালার সেটিং এজেন্ট হিসেবে কাজ করে। কাপড় ভিজিয়ে লবণ ব্যবহার করলে এটি ফাইবারের ভেতরের অতিরিক্ত রংকে স্থির করতে সাহায্য করে। ফলে ধোয়ার সময় রং সহজে বেরিয়ে আসে না। এছাড়া লবণ পানির খনিজ ও ডিটারজেন্টের কিছু অংশ আলগা করে দেয়, যার ফলে কাপড় পরিষ্কার হলেও রং অক্ষত থাকে। এমনকি অনেক ক্ষেত্রে সাদা কাপড়ে থাকা ধূসর ভাবও কিছুটা কমে আসে। যেভাবে ব্যবহার করবেন (হাত ধোয়ার পদ্ধতি) প্রথমে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। এরপর অতিরিক্ত পানি হালকা করে নিংড়ে ফেলুন। এবার কাপড়ে লবণ ভালোভাবে মাখিয়ে দিন। এক বালতি পানিতে প্রায় আধা কাপ লবণ মিশিয়ে নিন। এই পানিতে কাপড় ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর স্বাভাবিকভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করলে নতুন কাপড়ের রং দীর্ঘদিন ধরে উজ্জ্বল থাকে। ওয়াশিং মেশিনে ব্যবহার পদ্ধতি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে ২-৩ টেবিল চামচ লবণ মিশিয়ে দিতে পারেন। তবে এখানে মোটা দানার লবণ ব্যবহার করা ভালো। লবণ মেশানোর ফলে এটি হালকা স্ক্রাবারের মতো কাজ করে, যা কাপড় থেকে ময়লা ও অতিরিক্ত কেমিক্যাল পরিষ্কার করতে সাহায্য করে। এতে কাপড়ের রং স্থিতিশীল থাকে এবং ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। যেসব বিষয় খেয়াল রাখবেন সব ধরনের কাপড়ে একইভাবে লবণ ব্যবহার করা উচিত নয়। খুব নাজুক বা সিল্ক জাতীয় কাপড়ে আগে ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। অতিরিক্ত লবণ ব্যবহার করলে উল্টো কাপড় শক্ত হয়ে যেতে পারে, তাই পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। নতুন কাপড়ের রং ধরে রাখতে দামি ডিটারজেন্টের চেয়ে অনেক সময় ঘরোয়া উপায় বেশি কার্যকর হতে পারে। লবণ এমনই একটি সহজ, সাশ্রয়ী এবং প্রাকৃতিক উপাদান, যা কাপড়ের রং রক্ষা করতে সাহায্য করে। সঠিকভাবে ব্যবহার করলে আপনার প্রিয় পোশাক দীর্ঘদিন নতুনের মতো উজ্জ্বল ও সতেজ থাকবে। সূত্র: এনডিটিভি, দ্য স্প্রুস ও অন্যান্য আরও পড়ুন রান্নাঘরে খালি প্লাস্টিকের বোতল ব্যবহারের উপায় ভুলেও ফেলে দেবেন না এই পানি এসএকেওয়াই

Go to News Site