Collector
Giriş Yap
বাজেটে সুন্দরভাবে ব্যবসা পরিচালনার সুবিধা দেওয়া হবে: প্রধানমন্ত্রী | Collector
বাজেটে সুন্দরভাবে ব্যবসা পরিচালনার সুবিধা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাজেটে সুন্দরভাবে ব্যবসা পরিচালনার সুবিধা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, সেই সুবিধা আসন্ন জাতীয় বাজেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের পতনের আগেও দেখেছি এবং পতনের পর আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কীভাবে দুর্নীতি এবং অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সঙ্গে দেশে ব্যবসাবান্ধব পরিস্থিতি বা পরিবেশ গড়ে তুলতে হবে।’ আরও পড়ুন সংসদে প্রধানমন্ত্রী / ভোটের প্রতিশ্রুতি বাস্তবায়নে মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সেখানে আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডার হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন, যেই হোন না কেন; প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা, তারা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারেন। কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সেভাবেই আমরা চেষ্টা করছি এবারের বাজেটটি তৈরি করতে।’ প্রধানমন্ত্রী জানান, এর অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। কেএইচ/একিউএফ

Go to News Site