Jagonews24
মোংলার প্রত্যন্ত অঞ্চলের চিলা ব্রিজে শোভা পাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ বিভিন্ন দেশের মোট ১৮০ দেশের পতাকা। বিভিন্ন দলের ভক্তরা তাদের পছন্দের পতাকা টানিয়েছে ব্রিজের দুই পাশে। ব্রিজটি এখন আর্জেন্টিনা ও ব্রাজিলসহ অন্যান্য দলের সজ্জিত পতাকায় দৃষ্টি নন্দন হয়ে উঠেছে। দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই বিভিন্ন দলের সমর্থকরা আড্ডা জমাচ্ছে ব্রিজের উপর। চলছে দল নিয়ে উন্মাদনা। এতে পিছিয়ে নেই শিশু ও বৃদ্ধারা। তবে খেলা নিয়ে বেশি উত্তেজনা রয়েছে উঠতি বয়সিদের মাঝে। খেলাকে ঘিরে রয়েছে সকলের মধ্যে প্রতিযোগিতা। কে কত বেশি ও বড় পতাকা টানাতে পারেন। তবে সবার মধ্যেই রয়েছে আন্তরিকতা। সবাই মিলেমিশে খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন। তবে কেউ খেলা নিয়ে বাকবিতণ্ডায় না জড়ান তা নিয়েও তাদের মধ্যে রয়েছে সতর্কতা। এদিকে পতাকায় সুসজ্জিত চিলা ব্রিজ দেখতে আশপাশের লোকজন সেখানে ভিড় জমাচ্ছেন। চিলা গ্রামের বাসিন্দা আর্জেন্টিনা সমর্থক চন্দন সরকার বলেন, ‘গ্রামের ফুটবল প্রেমীরা চিলা ব্রিজটি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জামার্নীসহ বিভিন্ন দেশের দলের পতাকা টানিয়েছি। ব্রিজটি পতাকা দিয়ে সাজিয়েছি মূলত আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে। সকলে মিলে অনেক আনন্দ করতে চাই। বর্তমানে বিশ্ব ফুটবল জোয়ারে ভাসছে। আমরা আশা করি ও বিশ্বাস করি এবার আর্জেন্টিনা শিরোপা জিতবে।’ একই গ্রামের ব্রাজিল সমর্থক চন্দ্রিকা মন্ডল বলেন, ‘ফুটবল বিশ্বকাপকে ঘিরে চিলা ব্রিজ বিভিন্ন দলের পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আমরা শতভাগ আশাবাদী এবার ব্রাজিল জিতবে। তবে সকলের কাছে অনুরোধ আমরা একসাথে খেলা দেখবো, আনন্দ করবো। কিন্তু অন্যকে ট্রল করা থেকে বিরত থাকবো, কেউ যেন হানাহানিতে না জড়াই।’ আবু হোসাইন সুমন/এএইচ/জেআইএম
Go to News Site
Prothom Alo
Prothom Alo
Prothom Alo
Prothom Alo
Prothom Alo
Bangla Tribune
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24
Jagonews24